ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ আগুন

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

মঙ্গলবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৬,

২১ মাঘ ১৪৩২

Radio Today News

ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ আগুন

ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তেহরানের জান্নাত আবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩০ মিনিট) ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পুরো বাজার এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এবং আগুন খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। কিছু ফুটেজে দেখা যাচ্ছে, আগুনের বিশাল শিখা ভবনের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে কিংবা, ধোঁয়ার কারণে যান চলাচল ধীর হয়ে আসছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বাজারটি ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় দোকানিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে মূলত পোশাক-আশাক থেকে শুরু করে নানা ধরনের পণ্য বিক্রি করা হয়।

তবে, ইরানের ওই বাজারে আগুন লাগার পর মানুষ যেভাবে অতি দ্রুততার সাথে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেছে, তাতে এটি বোঝা যাচ্ছে যে জানুয়ারিতে ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট বন্ধ থাকার পর ইন্টারনেট সংযোগ পরিস্থিতির এখন কিছুটা উন্নতি হয়েছে।

তবে ইন্টারনেটের প্রবেশাধিকার কিছুটা বাড়লেও তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে বর্তমানে "হোয়াইটলিস্টিং" পদ্ধতি চালু রয়েছে। অর্থাৎ, কেবল অনুমোদিত ব্যবহারকারী বা নির্দিষ্ট কিছু সার্ভিসই ইন্টারনেট ব্যবহার করতে পারছে, অন্য সবার জন্য প্রবেশাধিকার বন্ধ রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের