পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৬,

২৩ মাঘ ১৪৩২

Radio Today News

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এর কারণ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট বার্তা দিয়েছেন। 

তিনি জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে খেলছে না পাকিস্তান।

শেহবাজ শরিফের সেই বক্তব্য উদ্ধৃত করে আসিফ নজরুল তার স্ট্যাটাসে লেখেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের