এআই ব্যবহারে উত্থান: চীনে ইন্টারনেট ব্যবহারকারী ১১২ কোটি ৫০ লাখ

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৪ মাঘ ১৪৩২

Radio Today News

এআই ব্যবহারে উত্থান: চীনে ইন্টারনেট ব্যবহারকারী ১১২ কোটি ৫০ লাখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
এআই ব্যবহারে উত্থান: চীনে ইন্টারনেট ব্যবহারকারী ১১২ কোটি ৫০ লাখ

২০২৫ সালের শেষে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ১১২ কোটি ৫০ লাখে। ইন্টারনেট প্রবেশের হার বেড়ে হয়েছে ৮০.১ শতাংশ। বৃহস্পতিবার চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত জেনারেটিভ এআই ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ কোটি ২০ লাখে, যা ২০২৪ সালের শেষের তুলনায় ১৪১.৭ শতাংশ বেশি।

কম্পিউটিং অবকাঠামোর ক্ষেত্রে চীনে ইতোমধ্যে ৪২টি দশ-হাজার-জিপিইউ সক্ষম বুদ্ধিমান কম্পিউটিং ক্লাস্টার নির্মাণ করা হয়েছে, যা এআই শিল্পের দ্রুত বিকাশে শক্তিশালী সহায়তা দিচ্ছে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে চীনে ২ লাখ ৫৪ হাজার নতুন এসএমই গড়ে উঠেছে, যারা এআই সফটওয়্যার গবেষণা ও উন্নয়নে বিশেষভাবে দক্ষ। এসব প্রতিষ্ঠান খাতভিত্তিক লার্জ মডেল ও শিল্পভিত্তিক বুদ্ধিমান এজেন্ট তৈরিতে কাজ করছে।

এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় অনুবাদ প্রযুক্তির মাধ্যমে অনলাইন উপন্যাস ও মাইক্রো-ড্রামা এখন মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছে বিশ্বব্যাপী। চীনা রাইটার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথমার্ধে চীনা অনলাইন সাহিত্য ইতোমধ্যে ২০০টির বেশি দেশ ও অঞ্চলে পৌঁছেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের