শুক্রবার,

২৩ অক্টোবর ২০২৬,

৮ কার্তিক ১৪৩৩

শুক্রবার,

২৩ অক্টোবর ২০২৬,

৮ কার্তিক ১৪৩৩

Radio Today News

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ২৩ অক্টোবর ২০২৬

Google News
আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

শুক্রবার জুমার নামাজ পরিচালনা করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।

প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তুলে নিয়ে যায়। কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগের কথা জানানো হয়নি।

উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের