আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২৩ বছর পর আজ ঠাকুরগাঁও যাচ্ছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে যাবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

তারেক রহমান সবশেষ ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন।

জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সাল আমীন বলেন, ‌‘তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের