জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ হবে না

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ হবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
জামায়াতকে ভোট দেওয়া হারাম, জায়েজ হবে না

জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মনে করেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। 

বোখারি শরিফ খতম উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণাও দেন তিনি। 

অনুষ্ঠানে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমিরের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, ‘সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেওয়া কি? হারাম; জায়েজ হবে না।’ এ সময় তিনি কাছাকাছি বসা বিএনপিপ্রার্থী সারোয়ার আলমগীরকে দেখিয়ে দিয়ে বলেন, ‘আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।’ 

হেফাজতের আমির বলেন, ‘আমি ইলেকশন-টিলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে দেবে; রগ কাটার গোষ্ঠী তারা।’ 

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ 

চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর জামায়াতের প্রার্থী নুরুল আমিনকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এ নিয়ে গতকাল ফটিকছড়ি উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। 

এতে জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী প্যানেলের ইসমাঈল গণি বলেন, বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর তাঁর হলফনামায় ৪০০ কোটি টাকার বেশি ঋণখেলাপির তথ্য গোপন করেছেন। এজন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চূড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন। এই আদেশের কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তিনি জামায়াতের প্রার্থীকে হুমকি-ধমকি দিচ্ছেন। জনগণ ভোটে ঋণখেলাপিকে লাল কার্ড দেখাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের