অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
অস্ট্রেলিয়ায় যাবেন ইসরায়েলি প্রেসিডেন্ট, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ

অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় ওই সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে দেশটিতে চারদিনের সফর করবেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। গাজায় ইসরায়েলের গণহত্যাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার হাজারো সাধারণ মানুষ তার এই সফরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে। খবর আল জাজিরার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশজুড়ে বিক্ষোভের আয়োজন করেছে ফিলিস্তিনপন্থি গোষ্ঠীগুলো। সিডনিতে হাজার হাজার মানুষ শহরের কেন্দ্রীয় একটি চত্বরে জড়ো হয়ে বক্তৃতা শুনছিল এবং ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিল।

দীর্ঘদিন ধরেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ কারণে অস্ট্রেলিয়ার অনেকেই তার এই সফরে ক্ষুব্ধ।

সিডনির ৩০ বছর বয়সী বিক্ষোভকারী জ্যাকসন এলিয়ট বলেন, বন্ডি গণহত্যা ভয়াবহ ছিল, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান নেতৃত্বের কাছ থেকে ফিলিস্তিনি জনগণ এবং গাজার জনগণের প্রতি কোনো স্বীকৃতি পাওয়া যায়নি। হার্জোগ দখলদারিত্ব সম্পর্কে সব প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন যে এই সফর অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নিয়ে।

তার এই সফর ঘিরে শহরজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একাধিক হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে এবং কর্মকর্তারা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছিলেন। তার এই সফরের সময় সিডনিজুড়ে প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন করার কথা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের