‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

Radio Today News

‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের এক্স গার্লফ্রেন্ড লেডি ভিক্টোরিয়া হার্ভে। তিনি দাবি করেছেন যে, এপস্টেইন মারা যায়নি তিনি বেঁচে আছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

লেডি ভিক্টোরিয়া জোর দিয়ে বলেছেন, এপস্টেইন বেঁচে আছেন এবং ভালোই আছেন, তাকে 'ট্রিপ ভ্যানে' করে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে। এলবিসি'র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া এমন বিস্ফোরক দাবি করেন। 

তিনি বলেন, সত্যি বলতে আমার কখনো মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমার বিশ্বাস হয়না এপস্টেইন আত্মহত্যা করেছেন, তিনি ইসরায়েলে পালিয়েছেন। 

২০১৯ সালে নিউইয়র্কের এক কারাগারে মারা যান কুখ্যাত এই যৌন অপরাধী। তবে তার মৃত্যু ঘিরে নানা জল্পনা রয়েছে। কারাগারের রক্ষীদের দাবি, ২০১৯ সালে ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে এপস্টেইনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি কারাগারের সেলে আত্মহত্যা করেন বলে জানানো হয়। 

তবে এপস্টেইনের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে বিভিন্ন রিপোর্টে পাওয়া যায়। 

এদিকে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। এ ছাড়া কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থার চর ছিলেন।

‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের  ‘লম্বা সুইডিশ ব্লন্ড’ নারীর প্রস্তাব, কুখ্যাত এপস্টেইন নথিতে ভারতীয় ধনকুবের  
 
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের