‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

রোববার,

০৮ ফেব্রুয়ারি ২০২৬,

২৬ মাঘ ১৪৩২

Radio Today News

‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
‘গোয়েন্দা তথ্যে ঢাকা-১২ আসনে নির্বাচনে কোনো সহিংসতার তথ্য নেই’

ঢাকা ১২ আসনে নিশ্চিন্তে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবে, গোয়েন্দা তথ্যে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপির তেঁজগাও জোনের এডিসি রব্বানী হোসেন। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ঢাকা ১২ আসনে যৌথ বাহিনীর নির্বাচনি মহড়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এরমধ্যেই নির্বাচনে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে সে পরিকল্পনা করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের বার্তা দেয়া হলো নির্বাচন কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না।

যৌথ বাহিনীর এই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি, বিজিবি, এসআইএফ ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহড়ার নেতৃত্ব দিয়েছেন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে যৌথ বাহিনীর সভা থেকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গোয়েন্দা তথ্যে নির্বাচনে ঢাকা ১২ আসনে কোনো সংহিতার তথ্য নেই।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের