মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের (১২) দাফন সম্পন্ন হয়েছে। আহত হয়ে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
জানাজায় এলাকার শত শত মানুষের সঙ্গে উখিয়া-টেকনাফ আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে সকাল থেকেই হুজাইফার মরদেহ একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান। সে লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
রেডিওটুডে নিউজ/আনাম

