আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা নিজেদের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। নাহলে, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। কিছু আইনি পরামর্শ নেওয়ার জন্য একজন আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। একটি নতুন পরিকল্পনা অথবা কোনও উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রেও দিনটি অনুকূল। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
বৃষ রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না। আপনি আজ আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনী কারণে আপনি আজ একটি সমস্যার সম্মুখীন হলেও পরে বুঝবেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে।
মিথুন রাশি: দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ একটি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনার চিন্তাবৃদ্ধি হতে পারে। আপনার রসিক মনোভাব খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ বাড়িতে ছড়িয়ে ছড়িয়ে থাকা জিনিসপত্রগুলি বোঝানোর পরিকল্পনা করলেও সময় পাবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি যদি একদিনের ছুটি নিয়ে কোথাও বেড়াতে যেতে চান সেক্ষেত্রে আজ তা সম্পন্ন হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ হঠাৎ করেই একটি কাজের কারণে স্থগিত হতে পারে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
সিংহ রাশি: আপনি আজ একটি অসুস্থতা থেকে সরে উঠতে পারেন। পাশাপাশি, আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। জমি সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের জন্য আপনি আজ একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি নতুন স্থান দেখতে পারেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ঘটবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। নাহলে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ ছোটবেলার কিছু স্মৃতির রোমন্থন করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
তুলা রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে ব্যবহার করে একটি বহু প্রতীক্ষিত কাজ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: পরিবারের একজন প্রবীণ সদস্যের মাধ্যমে আজ আপনি আর্থিক সাহায্য পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যাবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা বাড়াতে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনি আজ একটি সিনেমা অথবা থিয়েটার দেখতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ধনু রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আইটি ক্ষেত্রে কর্মরতরা আর কিছু ভালো সুযোগ পাবেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ দান-ধ্যান এবং কিছু সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এই রাশির যাঁরা তাঁদের কোনও জমি বিক্রির জন্য ক্রেতার সন্ধান করছিলেন তাঁরা আজ ভালো ক্রেতার খোঁজ পেতে পারেন। যার ফলে তাঁরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। এই রাশির ব্যবসায়ীরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনার জীবনে আজ একটি আকর্ষণীয় ঘটনা ঘটতে পারে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কুম্ভ রাশি: আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ প্রশংসা পাবেন। এমনকি, অনেকে আপনার সামনেই প্রশংসা করবেন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ ফিরিয়ে দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পর্যন্ত নিতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। এই রাশির ব্যবসায়ীরা আজ অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন। শুধু তাই নয়, বাণিজ্যিক উদ্দেশ্য সম্পন্ন হয় একটি সফর আজ ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন। এই রাশি ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। যাঁদের সঙ্গে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আপনি আজ বয়স্কদের কাছ থেকে মানসিক ভরসা পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো।
রেডিওটুডে নিউজ/আনাম

