বোমা বিস্ফোরণে দুই জন আহত

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

বুধবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৬,

২২ মাঘ ১৪৩২

Radio Today News

বোমা বিস্ফোরণে দুই জন আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বোমা বিস্ফোরণে দুই জন আহত

যশোরের বেনাপোলে মাটি খনন করার সময় পরিত্যক্ত একটি হাতবোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে কাজ করার সময় আকস্মিক এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত দুই জনকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল এলাকায় নির্মাণকাজের জন্য মাটি খনন করছিলেন ওই দুই শ্রমিক। এসময় মাটির নিচে পড়ে থাকা একটি পরিত্যক্ত বোমা কোদালের আঘাতে বিস্ফোরিত হয়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দুই শ্রমিকের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শার্শা থানার পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি কীভাবে বা কতদিন আগে সেখানে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকাটি বর্তমানে নজরদারিতে রাখা হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের