আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: আপনি আজ একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যেগুলি আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের।
মিথুন রাশি: অন্যের সমালোচনার মাধ্যমে অযথা সময় নষ্ট করবেন না। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন এবং একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। ধর্মীয় কাজ করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। এর ফলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে কোথাও অর্থ বিনিয়োগ করুন। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি আজ কোথাও ভ্রমনে যেতে পারেন অথবা বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আপনি আজ একটি সমস্যার সম্মুখীন হবেন।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনার মন আজ একটি ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা আজ বিপুল লাভের সম্মুখীন হবেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর শরীর হওয়ায় আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন। আপনি আজ দৈনিক সূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনি আজ প্রশংসা পেতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তবে, অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি: আপনি আজ একটি কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। বন্ধুবান্ধবদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে অবশ্যই নিজেরাই সেটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মকর রাশি: কর্মক্ষেত্রের কাজে দ্রুত শেষ করে আজ আমরা নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। কোথাও অর্থ বিনিয়োগ করার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকায় আজ আপনার দুশ্চিন্তা হতে পারে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অংশীদারিত্বের মাধ্যমে নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে এই দিনটি ভালো। পরিবারের সবথেকে ছোট সদস্যের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন।
কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও সন্দেহজনক জায়গায় আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কিছু নতুন উদ্যোগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখলে অবশ্যই সিনেমাটি আপনার পছন্দ হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রের কাজ শেষ করার পর আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
রেডিওটুডে নিউজ/আনাম

