স্বর্ণের দামে বড় ধাক্কা, টানা ৩ দফায় রেকর্ড পতন

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬,

২০ মাঘ ১৪৩২

Radio Today News

স্বর্ণের দামে বড় ধাক্কা, টানা ৩ দফায় রেকর্ড পতন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
স্বর্ণের দামে বড় ধাক্কা, টানা ৩ দফায় রেকর্ড পতন

দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। সব মিলিয়ে এ দফায় ভরিতে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ দফায় ভরিতে পাঁচ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছে, যা বিকেল পৌনে ৪টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে স্বর্ণ কত?

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা

২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ এক হাজার ৮৭ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা

বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

একই দিনে দুই দফা সমন্বয়

এর আগে সোমবার সকালেও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ছয় হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সে অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল দুই লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ পাঁচ হাজার ৫২০ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

এই দাম কার্যকর হয়েছিল ২ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টা থেকে।

চলতি বছরে কতবার দাম বদলেছে?

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৮ দফা কমানো হয়েছে।

অন্য দিকে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪বার দাম বেড়েছিল এবং ২৯বার কমেছিল।

স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও

স্বর্ণের দাম কমানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৩৫৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ছয় হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ২০২ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৯০৭ টাকা

রুপার বাজারে বছরের চিত্র

এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে ১৫ দফা রুপার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৯ দফা দাম বেড়েছে এবং ৬ দফা কমেছে।

২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩বারের মধ্যে ১০বার দাম বেড়েছিল এবং কমেছিল মাত্র ৩বার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের