ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে জাতি সংঘের অধীনে হাদী হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হামলা করে পুলিশ। টিয়ারগ্যাস সাউন্ডগ্রেন্ড এবং জলকামান ব্যবহার করে এই হামলা করে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে হামলার প্রতিবাদে বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগ ব্লক করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কোন ধরনের উসকানি ছাড়াই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর হামলা করে পুলিশ। টিয়ারগ্যাস সাউন্ডগ্রেন্ড এবং জলকামান ব্যবহার করে এই হামলা করে পুলিশ। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী জুমা ও জকসুর নেত্রী শান্তা আক্তারসহ অনেকেই আহত হয়েছে।
এই হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ ব্লকেড ঘোষণা করে অবস্থান নিয়েছে। হাদী হত্যার ও পুলিশের এই হামলার বিচার না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
রেডিওটুডে নিউজ/আনাম

