রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কারণে রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নেসকো (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড়, মুন্নাফের মোড়সহ আশপাশের এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের