পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১৪৭ রানে অলআউট নেদারল্যান্ডস

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১৪৭ রানে অলআউট নেদারল্যান্ডস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
পাকিস্তানের বোলিং তাণ্ডবে ১৪৭ রানে অলআউট নেদারল্যান্ডস

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দিয়েছে পাকিস্তান। শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচের লাগাম নিজেদের হাতে রাখে পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ভালো সূচনা পায়। ওপেনার মাইকেল লেভিট ও ম্যাক্স ও’ডাউড আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন।
তবে চতুর্থ ওভারে সালমান মির্জার বলে মাত্র ৫ রান করা ও’ডাউডকে ফিরিয়ে দেন উসমান খান।

এরপর পঞ্চম ওভারে বড় ধাক্কা খায় নেদারল্যান্ডস। ১৫ বলে ২৪ রান করা লেভিটকে আউট করেন মোহাম্মদ নেওয়াজ। এই উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাবর আজম, বাউন্ডারিতে দারুণ ফিল্ডিং করে শাহীনের হাতে ক্যাচ তুলে দেন।

মাঝের ওভারে বাস ডি লিডে ও কলিন অকারম্যান ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পাওয়ারপ্লেতেই দলকে ৫০ রানের ঘরে পৌঁছে দেন। তবে অষ্টম ওভারে আবরার আহমেদ অ্যাকারম্যানকে (১৪ বলে ২০) ফিরিয়ে দিলে ভাঙে সেই জুটি। তখন নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৫ রান।

১৩তম ওভারে অধিনায়ক স্কট এডওয়ার্ডস একটি ছক্কা হাঁকিয়ে দলকে ১০০ রানে পৌঁছে দিলেও, দ্রুতই আবার চাপে পড়ে নেদারল্যান্ডস।

নেওয়াজ ডি লিডেকে (২৫ বলে ৩০) আউট করে ফেরান, পরে আবরার নিজের দ্বিতীয় শিকার হিসেবে এডওয়ার্ডসকে (২৯ বলে ৩৭) বিদায় করেন।
পরের ওভারে সাইম আইয়ুব জোড়া আঘাত হানেন। প্রথম বলেই লোগান ভ্যান বেককে শূন্য রানে আউট করার পর জ্যাক লায়ন–ক্যাশেটকে ৯ রানে ফেরান তিনি। এতে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান।

শেষ দিকে শাহীনের বলে ৪ রান করা রোলোফ ভ্যান ডার মার্ভে আউট হন।

শেষ ওভারে সালমান মির্জা আরিয়ান দত্ত (১৩) ও পল ভ্যান মিকেরেনকে (০) আউট করে নেদারল্যান্ডসের ইনিংসের ইতি টানেন।
পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান মির্জা ছিলেন সবচেয়ে সফল, ৩.৫ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ ও সাইম আয়ুব নেন দুটি করে উইকেট, আর শাহীনের ঝুলিতে যায় একটি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের