শ্রীলঙ্কায় ‘অস্বাভাবিক’ সবুজ ঘাস, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

শনিবার,

০৭ ফেব্রুয়ারি ২০২৬,

২৫ মাঘ ১৪৩২

Radio Today News

শ্রীলঙ্কায় ‘অস্বাভাবিক’ সবুজ ঘাস, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শ্রীলঙ্কায় ‘অস্বাভাবিক’ সবুজ ঘাস, টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে শ্রীলঙ্কায় এক ‘অস্বাভাবিক’ কন্ডিশনে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কয়েক দিনের বৃষ্টি আর উইকেটে ঘাসের উপস্থিতি দেখে পেসারদের ওপরই ভরসা রাখছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর ঐতিহাসিক এসএসই গ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার উইকেটে সাধারণত স্পিনারদের দাপট থাকলেও আজকের পিচটি বেশ ব্যতিক্রম। অধিনায়ক আগা বলেন, এটি একটি সতেজ উইকেট এবং গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। যদি উইকেটে কোনো আর্দ্রতা থাকে, আমরা সেটা কাজে লাগাতে চাই। শ্রীলঙ্কায় এর আগে আমি কখনও পিচে এতো ঘাস দেখিনি।

উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকায় পাকিস্তান আজ তিন পেসার নিয়ে মাঠে নামছে। শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা এবং ফাহিম আশরাফকে দিয়ে ডাচ টপ-অর্ডারকে দ্রুত কুপোকাত করাই পাকিস্তানের মূল লক্ষ্য। তবে অধিনায়ক হিসেবে সালমান আলী আগা থাকলেও সবার নজর থাকবে চার নম্বরে নামা বাবর আজমের দিকে।

অন্যদিকে, নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস পিচটিকে ব্যাটিংয়ের জন্য ভালো হিসেবেই দেখছেন। তিনি জানান, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন, তবে প্রথমে ব্যাটিং করতে তাদের কোনো আপত্তি নেই। গত দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় অবস্থান করায় কন্ডিশনের সাথে তারা বেশ মানিয়ে নিয়েছেন বলে দাবি করেন এডওয়ার্ডস।

পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও'ডাউড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, জ্যাক লায়ন-ক্যাশেট, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউয়ে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের