ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার না করার বিষয়টি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি বলছে, এখন মোবাইল ফোন নিয়ে প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন। সেই সাথে ছবিও তুলতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
 
সচিব বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দেওয়া নির্দেশনা সংশোধন করছে ইসি। এখন ভোটকেন্দ্রে সাংবাদিকরা যেতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০ জন বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন বলেও জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, ছবি তোলার ক্ষেত্রে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিধিনিষেধ থাকবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের