ভোটের মাঠে থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য: মহাপরিচালক

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

সোমবার,

০৯ ফেব্রুয়ারি ২০২৬,

২৭ মাঘ ১৪৩২

Radio Today News

ভোটের মাঠে থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য: মহাপরিচালক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভোটের মাঠে থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য: মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জানান, পাঁচ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ এমন নির্দেশনা দেন তিনি।

আনসার মহাপরিচালক বলেন, সন্ত্রাসীদের চাপ থাকলে ভয় পাওয়া যাবে না। সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে, বিশৃঙ্খলা হলে কোনোভাবেই ভোট কেন্দ্র ছাড়া যাবে না। 

তিনি আরও বলেন, সারাদেশে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন, যার সর্বোচ্চ অংশ ঢাকায় মোতায়েন করা হয়েছে ২৭ হাজার ৭০৩ জন সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত সদস্য দায়িত্ব পালন করবেন। 

নিরপেক্ষভাবে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, উসকানি প্রতিহত করা এবং প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয় সমাবেশে। 

দেশের মানুষকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আনসার মহাপরিচালক। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের