ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

বুধবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৬,

১৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা 

মধ্যপ্রাচ্যের দেশ ওমান পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান ২৯ দিনে শেষ হতে পারে। সে ক্ষেত্রে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতরের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার সরকারি ঘোষণার ওপর। চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পরই দেশটিতে ঈদের তারিখ নিশ্চিত করা হবে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওমানের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার ১৯ মার্চ সূর্যাস্তের আগেই জন্ম নিতে পারে। সে ক্ষেত্রে শুক্রবার ২০ মার্চ ইসলামী বর্ষপঞ্জির শাওয়াল মাসের প্রথম দিন শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর মাধ্যমে রমজানের সমাপ্তি ও ঈদুল ফিতরের সূচনা হবে।

তবে ওমান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সরাসরি চাঁদ দেখার ওপরই ঈদ ও রমজান শুরুর সিদ্ধান্ত নেয়। জ্যোতির্বিদদের হিসাবকে সেখানে আগাম ইঙ্গিত হিসেবে দেখা হয়। এসব হিসাবে চাঁদের উচ্চতা, সূর্যাস্তের পর দৃশ্যমান থাকার সময়কালসহ বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য বিবেচনায় নেওয়া হয়।

এই হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার ১৯ মার্চ রমজানের শেষ দিন হতে পারে এবং এ বছর রোজা হতে পারে ২৯টি। যদি শুক্রবার ২০ মার্চ ঈদুল ফিতরের দিন হিসেবে নিশ্চিত হয়, তাহলে ওমানে টানা পাঁচ দিনের সরকারি ছুটি হতে পারে। ছুটি শুরু হবে বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে এবং চলবে সোমবার ২৩ মার্চ পর্যন্ত।

সাধারণত ঈদ যদি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা শনিবারে পড়ে, তাহলে অতিরিক্ত ছুটি দেওয়ার বিধান রয়েছে। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতে কাজকর্ম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে মঙ্গলবার ২৪ মার্চ।

প্রসঙ্গত, এ সংবাদটি দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে প্রকাশিত হলেও ঈদের চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে ওমানের সরকারি চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। সূত্র: গালফ নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের