দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলেসহ ৫ জন নিহত ও বেশ কয়েকজন হয়েছেন। সোমবার ভোরে জেলার সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় এ সংঘর্ষ বাধে। পুলিশ জানাচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা।

এখন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা ও পুলিশ সদস্যরা।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার জানিয়েছেন রসংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ সুপার জানান, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপ খলিলের বাড়িতে হামলা করলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

এরপর হাসপাতালে নেয়ার পর আরো দুজন মারা যায়।

পুলিশ সুপার বলছেন, ওই এলাকায় দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। খলিল গ্রুপ এবং খয়ের উদ্দিন গ্রুপ নামে পরিচিত দুইটি গ্রুপে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন পুলিশ সুপার।

এ ঘটনার জেরে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের