মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাবাহর উপকূলীয় কোটা কিনাবালু এলাকার প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের ৬১৯.৮ কিলোমিটার গভীর এই ভূকম্পন হয়।
ইউএসজিএসের মতে, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির আশঙ্কা খুবই কম। এ ছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সতর্কতা জারি করেনি।
মালয়েশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাবাহর পশ্চিম উপকূল এবং সারাওয়াক রাজ্যের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এএফপি।
রেডিওটুডে নিউজ/আনাম

