সমগ্র বাংলাদেশ অবশেষে বাবার অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। বাবা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে মেয়ে ব্যারিস্টার জাইমা রাহমান এ কথা বলেন।
বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন জাইমা রহমান এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।
জাইমা রহমানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।’
আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।
বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
‘আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।’
রেডিওটুডে নিউজ/আনাম

