১৪ এতিমখানা ও মাদ্রাসায় ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

১৪ এতিমখানা ও মাদ্রাসায় ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
১৪ এতিমখানা ও মাদ্রাসায় ১ মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানাগুলোতে গিয়ে শিক্ষার্থীদের হাতে খাবার সামগ্রী তুলে দেন এবং পুরো মাসের খাবার সরবরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর জন্য রমজানের প্রতিদিনের ইফতার, রাতের খাবার ও সেহরির পূর্ণাঙ্গ খাদ্যতালিকা নির্ধারণ করা হয়েছে, যাতে রমজানজুড়ে তাদের খাবারের কোনো সংকট না থাকে।

এ সময় জাইমা রহমান বলেন, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। রমজান মাসে তারা যেন নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনা করতে পারে—এই লক্ষেই তার এ উদ্যোগ।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময়ের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা বড় উপকার পেল। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের