তারেক রহমানের সরকারে আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬,

৭ ফাল্গুন ১৪৩২

Radio Today News

জামায়াত আমির

তারেক রহমানের সরকারে আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের সরকারে আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, দেশের মানুষের প্রত্যাশা, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। জনগণ যেন জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা বজায় রেখে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

বায়ান্নর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, ১৯৫২ সালে এ দেশের ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য তিনি জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের