বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা লাইফ সাপোর্টে আছেন।
তাকে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জয়নুল আবদিন ফারুক নিজেই মধ্যরাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন কানিজ ফাতেমার শারীরিক অবস্থা খুবই খারাপ। ইতোমধ্যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই নেতা।
জয়নুল আবদিন ফারুক সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নোয়াখালী-১ ও নোয়াখালী-২ মিলিয়ে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

