কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার ভোর ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রেডিওটুডে নিউজ/আনাম

