প্রথম জুমা আদায় করলেন ডা. শফিকুর রহমান

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঢাকা-১৫ আসনের এমপি হিসেবে

প্রথম জুমা আদায় করলেন ডা. শফিকুর রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
প্রথম জুমা আদায় করলেন ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ সদস্য হিসেবে তাঁর প্রথম জুম’আর সালাত আদায় করেছেন।

শুক্রবার তিনি মিরপুরের কাজীপাড়া এলাকায় অবস্থিত কাজীপাড়া মসজিদুর রহমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে তিনি স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনা করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

জুমার নামাজ শেষে তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের