বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (একিউআই) সূচকে আজ পুরো বিশ্বে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঢাকার অবস্থান বিশ্বে প্রথম অবস্থানে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির সূচক অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় ৩৩২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। ২৬৬ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, আরব আমিরাতের দুবাই ও আফগানিস্তানের কাবুল।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।
রেডিওটুডে নিউজ/আনাম

