ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু করবে সরকার

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু করবে সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়া শুরু করবে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগে প্রদান শুরু করবে সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।

তিনি বলেন, প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এ ছাড়া, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা ঈদের আগে প্রদান শুরু করবে সরকার।

তিনি আরও বলেন, মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই জনগণের সামনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম শুরু করবে সরকার।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, আজ ছিল তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আজ তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন তারেক রহমান। অফিসে প্রবেশের আগে ব্রিফ করেছেন। অনেক পুরাতন কর্মজীবীদের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীরা পলিসি কার্যক্রম নিয়েও আজ আলোচনা করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের