আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬,

৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেয়া হয়েছে। আগামীকাল বা পরশু ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।’

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, ‘অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর ট্রান্সজেন্ডার এক হাজার ২৩২ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের