অপটিক্যাল কমিউনিকেশন গবেষণায় বড় অগ্রগতি চীনে

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

অপটিক্যাল কমিউনিকেশন গবেষণায় বড় অগ্রগতি চীনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
অপটিক্যাল কমিউনিকেশন গবেষণায় বড় অগ্রগতি চীনে

অপটিক্যাল কমিউনিকেশন ও ৬জি ওয়্যারলেস প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। ফাইবার-ওয়্যারলেস সংযোগ ব্যবস্থার মধ্যে ক্রস-নেটওয়ার্ক সমন্বয় নিশ্চিত করে এ খাতে এখন বিশ্বের সেরা অবস্থানে পৌঁছেছে চীন। চীনের তৈরি ফাইবার-ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা তথ্য সঞ্চালনে নতুন রেকর্ড গড়েছে।

পিকিং বিশ্ববিদ্যালয়, পেংছেং ল্যাবরেটরি, শাংহাইটেক বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল অপ্টোইলেকট্রনিক ইনোভেশন সেন্টারের যৌথ গবেষক দল ইন্টিগ্রেটেড ফটোনিক্স পদ্ধতি ব্যবহার করে ২৫০ গিগাহার্জের বেশি ব্যান্ডউইথের আল্ট্রা-ওয়াইডব্যান্ড ফটোনিক ডিভাইস তৈরি করেছে। এ ৫১২ গিগাবিট প্রতি সেকেন্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনে ৪০০ গিগাবিট প্রতি সেকেন্ডের একক চ্যানেল তথ্য সঞ্চালন সক্ষমতা অর্জিত হয়েছে।

গবেষণার মূল লেখক ওয়াং সিংচুন বলেন, ‘এই সিস্টেম ৬জি বেস স্টেশন এবং ওয়্যারলেস ডেটা সেন্টারে ব্যবহারিক প্রয়োগের শক্তিশালী সম্ভাবনা দেখিয়েছে এবং পরবর্তী প্রজন্মের আল্ট্রা-ব্রডব্যান্ড ফাইবার-ওয়্যারলেস নেটওয়ার্কের ভিত্তি তৈরি করবে।’
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের