চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ২০২৫ সালে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) বিনিয়োগ আরও বাড়িয়েছে।
স্টেট-অ্যাসেট নিয়ন্ত্রক কমিশনের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানগুলোর গবেষণা ও উন্নয়ন ব্যয় গত বছর ছিল ১ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ান। টানা চার বছর ১ ট্রিলিয়ন ইউয়ানের সীমা অতিক্রম করেছে এটি।
প্রতিষ্ঠানগুলো ১৪ লাখ ৪০ হাজার আরঅ্যান্ডডি কর্মী নিয়োগ করেছে এবং ৪৭৪টি জাতীয় স্তরের আরঅ্যান্ডডি প্ল্যাটফর্মও স্থাপন করেছে। চীনের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথ উদ্ভাবন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগুলো।
রেডিওটুডে নিউজ/আনাম

