বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে: ইসি

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে: ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বগুড়া ও শেরপুরের উপনির্বাচন ১৪ এপ্রিলের মধ্যে: ইসি

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো. রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেন।

ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এবং শেরপুর-৩ আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে আসন দুটি শূন্য ঘোষণা করা হয়েছে। এই উপনির্বাচনেও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ব্যবহারের সুবিধা থাকছে।

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না বা দলীয় মনোনয়ন সংক্রান্ত বিধান সংশোধনের বিষয়টি এখন সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সংসদ থেকে সিদ্ধান্ত আসার পরই ইসি এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
খুব দ্রুতই সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের