ছুটির দিনেও ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘দুর্যোগপূর্ণ’

বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। শুক্রবার সকাল ৯টা ২০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ৪০৬, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। 

এ ছাড়া ৩২২ স্কোরে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ’।

তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। ২১২ স্কোরে থাকা শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে দিল্লি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। 

এ ছাড়া ১৬৩ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে  এসেছে কাতারের দোহা। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের