ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে, তদন্ত চলবে

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

২০ ফেব্রুয়ারি ২০২৬,

৮ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে, তদন্ত চলবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে, তদন্ত চলবে

সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার করার সন্দেহে গ্রেফতারের পর মুক্তি দেওয়া হয়েছে সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে। তবে তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।

টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে, তারা নরফোক থেকে ৬০ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের ঠিকানাগুলোতে তল্লাশি চালাচ্ছে।

অ্যান্ড্রুর গ্রেফতার প্রতিক্রিয়ায় তার রাজা তৃতীয় চার্লস বলেছেন, "আইনকে অবশ্যই তার নিজস্ব গতিতে চলতে হবে" এবং পুলিশকে "পূর্ণ ও সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা" দেওয়া হয়েছে।

অ্যান্ড্রু রাজা চার্লসের ছোট ভাই।

পুলিশ আগে বলেছিল যে তারা যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের অভিযোগ তদন্তের কথা বিবেচনা করছে এবং গোপন তথ্য লেনদেনের অভিযোগ পর্যালোচনা করছে।

সম্প্রতি মার্কিন সরকার জেফরি এপস্টিনের যেসব ফাইল প্রকাশ করেছে তার একটি অংশে তার সঙ্গে অ্যান্ড্রুর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে, টেমস ভ্যালি পুলিশ নিশ্চিত করেছে যে "তদন্তের অধীনে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে"। নরফোকে তাদের তল্লাশিও শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

আইলসহ্যাম থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবেক রাজপুত্র অ্যান্ড্রুকে গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের