বুধবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে যেসব এলাকায় গ্যাস সরবরাহ

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বুধবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে যেসব এলাকায় গ্যাস সরবরাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বুধবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে যেসব এলাকায় গ্যাস সরবরাহ

পঞ্চবটি–মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানায়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।  
 
এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ । 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের