এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় এলএনজি থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাভুক্ত সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ অনুভূত হবে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রেডিওটুডে নিউজ/আনাম

