পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেন নাই বলেন জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আইজিপির পদত্যাগ সংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
অপরদিকে, বাংলা ট্রিবিউন নামে একটি নিউজ পোর্টালকেও তার পদত্যাগ না করার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল।
এর আগে বিকেলে থেকে বাহারুলের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।
২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
রেডিওটুডে নিউজ/আনাম

