বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন-
অভিনয়ে ফরিদা আক্তার ববিতা,
চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার,
স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর),
নৃত্যে অর্থী আহমেদ,
পালাগানে ইসলাম উদ্দিন পালাকার,
সাংবাদিকতায় শফিক রেহমান,
শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং
ভাস্কর্যে তেজস হালদার জস।
এছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম

