বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসায় প্রবেশের সময় দেখা যায়, নাহিদ ও সারজিস আলমকে বুকে টেনে নেন তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ করেন তিনি।
মূলত, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান এই সাক্ষাৎ করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে এনসিপির পক্ষে সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

