দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের মিনিস্টার পদে সাংবাদিক ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তি বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের সাথে সরকারের সম্পাদিত চুক্তির ৮ নম্বর ধারা অনুযায়ী তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয় ওই প্রজ্ঞাপনে।

ফয়সাল মাহমুদ ২০২৪ সালের ২৪শে নভেম্বর দুই বছরের জন্য নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান । সেই হিসেবে আগামী ২৩শে নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো।

কিন্তু তার আগেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ এলো। প্রেস মিনিস্টার হওয়ার আগে তিনি বাংলা আউটলুকের সম্পাদক ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের