শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী

নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সার্ক হলো বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগী সংস্থা। সে হিসেবে শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

তিনি আরো বলেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরে সাড়ে ১১টা ১২টার দিকে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করা হবে। আর বিকাল ৪টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত যতটুক জানি রাষ্ট্রপতি শপথ করবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এটা সম্পর্কে আমার জানা নাই। মিটিংয়ে শুনেছি, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে, তাদের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কিন্তু কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না।

কারা কারা আমন্ত্রিত হবে এটা কনভেনশন অনুযায়ী করা হবে। এটা মন্ত্রিসভা দেখছে বলে উল্লেখ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের