ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমানকে তিনি এই অভিনন্দন জানান।
পোস্টে জোনাস গাহর স্টোর লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

