গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

রোববার,

১৫ ফেব্রুয়ারি ২০২৬,

৩ ফাল্গুন ১৪৩২

Radio Today News

গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Google News
গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ

গ্যাস সঙ্কটে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।  

উপজেলার তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা। শুরু থেকে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে আসছিলো কারখানাটি। ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়ে ওই বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সারকারখানা গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি। এতে ২৩ মাস পুরোপুরি বন্ধ থাকে যমুনায় ইউরিয়া উৎপাদন। গত বছর ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিতে একাধিক বার বন্ধ থাকে ইউরিয়া উৎপাদন। 

স্থানীয় সার ডিলার ও কৃষকরা জানান, যমুনার সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় চলতি মৌসুমে সার সঙ্কটের শঙ্কায় দেখা দিতে পারে।

বিকেলে যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, কারখানায় ইউরিয়া উৎপাদন ঠিকঠাক ভাবেই হচ্ছিলো। সকাল থেকে কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস। কারখানায় যে পরিমাণ গ্যাস প্রয়োজন তা না থাকায় ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের