বিকেলে সংবাদ সম্মেলন করবে তারেক রহমান

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বিকেলে সংবাদ সম্মেলন করবে তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বিকেলে সংবাদ সম্মেলন করবে তারেক রহমান

ত্রয়োদশ  সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩ টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

এদিকে গতকাল রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল অনুষ্ঠিত হবে শফথ গ্রহণ অনুষ্ঠান। এরপর সংসদ অধিবেশন নতুন সরকারের মন্ত্রীসভা গঠন করা হবে। 

গত ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। ২১১টিতে জয় পেয়েছে বিএনপি। তবে জয় পেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের