বসত বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ‍২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬,

২ ফাল্গুন ১৪৩২

Radio Today News

বসত বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ‍২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Google News
বসত বাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ‍২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

শনিবার ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, স্থানীয় কালামের বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির ইটের দেয়াল ধসে গেছে, উড়ে গেছে টিনের চাল।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এসময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিক
নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন।

বিস্ফোরণের কারণ ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ ‍সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের