সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ ইসলাম

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬,

৫ ফাল্গুন ১৪৩২

Radio Today News

সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

Google News
সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, হুইপ নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, উপনেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলামকে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জামায়াত, এনসিপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নেন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের