শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে সভা

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

রোববার,

২২ ফেব্রুয়ারি ২০২৬,

১০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে সভা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে সভা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেন দ্রুত চালু করা যায় সেই বিষয়ে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের বরাতে এ কথা জানান বিমান মন্ত্রী। 

থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হতে পারে— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা তো এখনই বলা যাবে না। আজ কেবল আলাপ-আলোচনা হলো। ইনভেস্টিগেশন হবে যে কীভাবে এটাকে আমরা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, তা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো সময় বলা যাবে না।

তিনি আরও বলেন, তাড়াতাড়ি যেন হয় সেই চেষ্টা থাকবে। আসলে কেন চালু হচ্ছে না... এতদিন ইন্টেরিম গভর্মেন্টের সময় ছিল, সবাই প্রস্তুতি তখন নিতে পারত। কিন্তু এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এটাকে যেন দ্রুত চালু করা যায়।

প্রসঙ্গত, ২০১৭ সালে থার্ড টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেয় তখনকার সরকার। নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। ব্যয় ধরা হয় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়।

সেসময় বেবিচক জানিয়েছিল, ২০২৪ সালেই পুরোপুরি কার্যক্রম শুরু হবে থার্ড টার্মিনালের। কিন্তু তা আর হয়নি। অন্তর্বর্তী সরকারও দফায়-দফায় চেষ্টা করলেও শেষ পর্যন্ত থার্ড টার্মিনাল আর চালু হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের